• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির প্রতীকী অনশন

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ৯:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ৯:৩৭

93658 10

ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির প্রতীকী অনশন

স্টাফ করেসপন্ডেন্ট

কেন্দ্রীয় বিএনপির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতীকী অনশন। হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
এমরান সালেহ প্রিন্স বলেন, টিসিবির কার্ড আওয়ামী লীগ নেতাকর্মী, এমনকি তাদের সম্পদশালী নেতাদের দেয়া হয়েছে, ভুক্তভোগী সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। অথচ, সরকার ঢোল পেটাচ্ছে, তারা জনগণের পাশে আছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কার্যকর পদক্ষেপ না নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এর আগেও ত্রাণের চাল,তেল নিয়ে তারা কেলেঙ্কারী করেছে।
তিনি বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আনতে ব্যার্থ হয়ে অসত্য কথা বলে জনগণের সাথে উপহাস করছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয়, সেকারণে জনগণের দুঃখ-দূর্দশায় তাদের কোনও ভ্রুক্ষেপ নেই। বর্তমান সরকারের দূর্ণীতি, অব্যাবস্থাপনা,ভ্রান্তনীতির কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের বাইরে। এমনিতেই জনগণের আয়-ইনকাম সঙ্কুচিত হয়েছে। মানুষের কর্মসংস্থান নাই।এর ওপর নিত্যপণ্যের লাগামহীন উর্দ্ধগতি ‘মরার ওপর খরার ঘা’। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন, জিনিষের দাম সহনীয় আছে।দূর্ণীতি-লুটপাটকারীদের কাছে দ্রব্যমূল্য সহনীয় হতে পারে, কিন্তু জনগণের কাছে অসহনীয় । তিনি রমজানের আগেই নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাতে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সাধারণ মানুষের মধ্যে সরবরাহ করার আহ্বান জানান।
অনশন কর্মসূচি চলাকালে বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আমজাদ আলী, আরফান আলী,বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন , আবদুল হামিদ,আলী আশরাফ, হোসনে আরা নীলু, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান,ইসহাক আলী মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবদুল আজিজ খান, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক আবদুল মালেক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর কমিটির আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর আহ্বায়ক মইন উদ্দিন বাবু্ল,শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন,পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ বক্তব্য রাখেন।
ধোবাউড়াঃ
এছাড়াও ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে ধোবাউড়া বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে প্রতীকী অনশন পালন করেন বিএনপি নেতাকর্মীরা। অনশন কর্মসূচিতে বিএনপি নেতস আনিসুর রহমান মানিক, আবদুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com