• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাসন করায় শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পেটালেন ছাত্র

প্রকাশ: সোমবার, ২৭ জুন, ২০২২ ৯:২৫
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২ ৯:২৫

96325870

শাসন করায় শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পেটালেন ছাত্র

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় উৎপল কুমার সরকার (৩৫) নামের এক শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন তারই এক ছাত্র। এঘটনায় ওই শিক্ষক সাভারের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২৬ জুন) সকালে এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন আহত শিক্ষকের ভাই। এর আগে শনিবার (২৫ জুন) দুপুর ২ টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজ মাঠে এঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থী হলেন আশরাফুল ইসলাম জিতু। সে চিত্রশালাই এলাকার উজ্জ্বল হাজীর ছেলে ও একই বিদ্যালয়ের দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র।

আহত শিক্ষক হলেন উৎপল সরকার (৩৫)। প্রায় ১০ বছর ধরে তিনি ওই প্রতিষ্ঠানের কলেজ শাখার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃংখলা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, স্কুলে মেয়ে শিক্ষার্থীদের ক্রিকেট খেলা চলছিল। দুই তলার বারান্দায় দাঁড়িয়ে খেলা দেখছিলেন। হঠাৎ ওই শিক্ষার্থী মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে হঠাৎ করে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই শিক্ষক স্কুলের শৃংখলা কমিটির সভাপতি। এ সুবাদে তিনি ছাত্রদের বিভিন্ন সময় আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করতেন। বিভিন্ন অপরাধের বিচারও তিনিই করতেন। প্রাথমিকভাবে ধারণা করছি শিক্ষকের উপর ছাত্রের ক্ষোভ থাকায় এ ঘটনা ঘটাতে পারে।

আহত শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার বলেন, ভাইয়ের অবস্থা খুব একটা ভাল না বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার মাথায় ও পেটে গুরুতর আঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েদের ইভটিজিংসহ নানা উশৃঙ্খলার কারনে শাসন করায় ওই ছাত্র এ ঘটনা ঘটিয়েছে। আমি তার উপযুক্ত বিচারের দাবী করছি।

মামলা তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার (এস আই) এমদাদুল হক বলেন, আহত শিক্ষক প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি থাকায় নিয়ম কানুন মানাতে শাসন করেছেন। এ ঘটনায় অভিযুক্ত জিতুসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জিতুকে গ্রেফতারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com