• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২ ৫:৪৯
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২ ৫:৪৯

00AD461A D126 44EA B6F3 DA05997611F8

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

স্টাফ করেসপন্ডেন্ট

আজ শনিবার (১১ জুন) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের আজকের এই দিনে তিনি সংসদ ভবন চত্বরে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন।

দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের কেন্দ্রীয় নেতারা।

২০০৭ সালের ১৬ জুলাই ধানমণ্ডির বাসভবন থেকে গ্রেপ্তার হন শেখ হাসিনা। পরে তাঁকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয়। বন্দি অবস্থায় শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাঁর মুক্তির দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শেখ হাসিনার মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহসহ নানা কর্মসূচি পালন করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com