• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ষড়যন্ত্রে নয়, আপনার পতনে জাতি ঐক্যবদ্ধ: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ ৮:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ ৮:৩৯

95874

ষড়যন্ত্রে নয়, আপনার পতনে জাতি ঐক্যবদ্ধ: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট

মানুষ চায় আপনার পতন। ষড়যন্ত্রের মধ্যে দিয়ে নয়, প্রকাশ্যে দিবালোকে পদযাত্রা মিছিলের মধ্যে জাতি আপনার পতনের জন্য ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগ সরকার কী দোষ করেছে, যে তারা (বিএনপি) সরকারকে উচ্ছেদ করতে চায় গতকাল দেয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী বলেছেন আমাদের কী দোষ? আমাদের সরকার উৎখাত করার ষড়যন্ত্র চলছে। আপনাদের তো কোন দোষ নেই। ইলিয়াস আলী হারিয়ে গেছে, চৌধুরী আলম হারিয়ে গেছে। বিএনপি’র অসংখ্য নেতা-কর্মী গুম হয়েছে আপনার কোন দোষ নেই? সব দোষ বিরোধী দলের?

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুম হওয়া পরিবারকে অর্থ সহায়তা প্রদানের জন্য কোরিয়া বিএনপি ও যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার কী অধিকার আছে গুম করার? বিচারবহির্ভূত হত্যা করার? এত কিছু করবেন একটু প্রতিবাদ করা যাবে না? যে প্রতিবাদ করবে সে দোষী। বিরোধী দল বিরোধী মতসহ সবকিছু গুম করেছেন, গণতন্ত্র, স্বাধীনতা, নির্বাচন, অধিকার সবকিছু গুম করেছেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, আপনার সরকারের বিরুদ্ধে অভিযোগ গুম ও বিচারবহির্ভূত হত্যা। মিথ্যা মামলা দিয়ে জেলে ভরার। এরপরও আপনার কোন দোষ দেখেন না? সব দোষ আমাদের। আবার বলেন আপনার সরকারকে উচ্ছেদ করার জন্য নাকী ষড়যন্ত্র করা হচ্ছে!

রিজভী বলেন, ‘শুধু রাজনৈতিক দলগুলো নয়। সারাদেশের মানুষ দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছে’। আপনার পতনের মধ্য দিয়ে জনসমাজে আস্থা ফিরে আসবে। মানুষ স্বস্তি পাবে, নির্ভয়ে চলাচল করতে পারবে। এই জন্য আপনার পতন দরকার যাতে মানুষ শান্তিতে থাকতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জাহেদুল কবির, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, বর্তমান সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com