• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার পতনে পেশাজীবীদের একজোট হয়ে কাজ করতে হবে : শওকত মাহমুদ

প্রকাশ: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২ ৯:২১
আপডেট: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২ ৯:২১

96369

সরকার পতনে পেশাজীবীদের একজোট হয়ে কাজ করতে হবে : শওকত মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট

সরকার পতন করতে পেশাজীবীদের একজোট হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

তিনি বলেন, সরকার পতন করতে হলে পেশাজীবীদের একজোট হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এ লড়াই মত প্রকাশে স্বাধীনতা রক্ষার। এজন‍্য জালিম সরকার শেখ হাসিনাকে বিদায় করতে যা করা দরকার, তাই করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মী আইনে সাংবাদিকদের পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে। এ অবস্থায় এই আইন বাস্তবায়ন করার আগেই এই সরকারের বিদায় নিশ্চিত করা উচিত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবের চতুর্থ তলায় সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি এম. আব্দুল্লাহ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব নূরুল আমীন রুকন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. নূরুল হক, অধ‍্যক্ষ মো: কামরুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি ডা: মোহাম্মদ আলী প্রমূখ।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. আইয়ুব আলী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com