• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার হামলা মামলার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়’

প্রকাশ: সোমবার, ৩০ মে, ২০২২ ৩:০৩
আপডেট: সোমবার, ৩০ মে, ২০২২ ৩:০৩

700934EE C500 418F B0BC D79420F2B061

সরকার হামলা মামলার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়’

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটে বিশাল শোক র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিএনপি প্রতিষ্টাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার ৩০শে মে বিকাল ৩টার সময় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু করে এই শোক র‌্যালি আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

এই শোক র‌্যালিতে খন্ড খন্ড মিছিল নিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। র‌্যালির সম্মুখ অংশে বিএনপির দলীয় বিশাল পতাকা, নেতাকর্মীদের হাতে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্বলিত বিভিন্ন ফেস্টুন দেখা যায়। র‌্যালি শুরু হওয়ার পরে নগরীর বিভিন্ন শেণীপেশার মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অবলোকন করেন

BE9E6717 1012 40A3 8581 4B0110E8A57F

র‌্যালি শুরু হওয়ার পূর্বে রেজিষ্টারী মাঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয কমিটির সহ ক্ষুদ্রঋন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

রেজিস্ট্রারী মাঠে র‌্যালি পূর্ববতী সমাবেশে বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের অন্যতম খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সন্ত্রাসী কায়দায় দমনপীড়নের মাধ্যমে সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় হামলা, মামলা করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির বিরুদ্ধে এই সরকার কোনো সমালোচনা করার কোনো ক্ষেত্র না পেয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আসছে। বিএনপি এদেশের গণমানুষের সংগঠন, আজকের ঐতিহাসিক শোক র‌্যালি তার জ্বলন্ত প্রমান। আজ সুশৃঙ্খল এই শোক র‌্যালি সফল করে তুলার জন্য সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।

DDD31AB1 4794 48DD A001 2368EF2BDB52

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। জিয়াউর রহমানের জীবন আদর্শ ধারণ করে গনতন্ত্র রক্ষায় আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বলেন, আজ শোকের দিন। জিয়াউর রহমান কে যদি বিপদগামীরা হত্যা না করতো তাহলে বাংলাদেশ একটি উন্নত মডেল হিসেবে প্রতিষ্টা পেত।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট বিএনপির ঘাটি তা বার বার প্রমানিত। আজ সিলেটবাসী ঐতিহাসিকভাবে জিয়াউর রহমান কে শ্রদ্ধায় স্মরণ করছে।

মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালি পংকী বলেন, সারাদেশে যেভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মামলা করা হচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই হামলা মামলা প্রতিরোধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুল গাফফার, আশিক চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, এড.হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী।

মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামিম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এড.হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত চৌধুরী সাদেক, নজীবুর রহমান নজীব, মইন উদ্দিন সোহেল, এড.রোকসানা বেগম শাহনাজ, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসেইন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হোসেন, নিহার রঞ্জন দে, আব্দুল দীপক, এড.আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমদ মাসুক, আকতার রশীদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল হোসেন, শামীম মজুমদার, মতিউল বারী চৌধুরী খুর্শেদ, আবুল কালাম, ডাঃ নাজমুল ইসলাম, সৈয়দ সাফেক মাহবুব, মাহবুব চৌধুরী।

93EAC9D8 1728 4036 976F 93625AB77AB2

উপজেলা নেতৃবৃন্দের মধ্যে আবুল কাশেম, আব্দুর রহমান, কুহিনূর আহমদ, অহিদুজ্জামান চৌধুরী সুফি, মাহবুব আলম, জসিম উদ্দিন, নুমান আহমদ মুরাদ,জালাল উদ্দিন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এড.মোমিনুল ইসলাম মোমিন, শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মকসুদ আহমদ, আব্দুল আহাদ খান জামাল,আব্দুল ওয়াহিদ সোহেল, দেওয়ান জাকির হোসেন খান, আজিজুল হোসেন আজিজ, শহীদ আহমদ চেয়ারম্যান, তাজরুল ইসলাম তাজুল, আবুল কালাম, ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন তরফদার, রায়হান এইচ খান, মাসুক এলাহি, আব্দুর রহমান, আলতাফ হোসেন সুমন, সুদীপ জ্যোতি এষ, দেলোয়ার হোসেন দিনার, ফজলে রাব্বি আহসান, সালেহা কবির শেপি, ফাহিমা কুমকুম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com