• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাভারে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত- ১০

প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২ ৯:৩৩
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২ ৯:৩৩

658747

সাভারে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত- ১০

স্টাফ করেসপন্ডেন্ট

সাভারে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ঘটনার পরপরই দুই জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও খালেদা জিয়ার মুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক যায়। এ সময় পুলিশ তাদের মহাসড়ক থেকে সরে যেতে বললে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে৷ পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং দুজনকে আটক করে।

পুলিশের দাবি, বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এসআই কামরুজ্জামান ও কনস্টেবল খালেদ নামে তাদের দুই সদস্য আহত হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, আমাদের দুইজন আহত আছেন। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com