• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ

প্রকাশ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ২:৪৮
আপডেট: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ২:৪৮

963 4

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর রিমন নামে আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
আজ রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নােয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী বিজয়নগর এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত রিমন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, আজ দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। মরদেহটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটি হত্যাকান্ডের শিকার হয়েছে বলে আমরা ধারণা করছি। এর আগে গতকাল রাত থেকেই শিশুটি নিখোঁজ ছিল বলে জানান, শিশুটির বাবা। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com