• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একদিনে সর্বোচ্চ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ৪

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:২৮
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:২৮

Capture 88

একদিনে সর্বোচ্চ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ৪

গত একদিনে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন, যা চলতি বছরের সর্বোচ্চ। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। এছাড়া নতুন ভর্তি নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৮ জনে। 

শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ জুন) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৪৭৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০২ জন ও ঢাকার বাইরের ৭৫ জন।

চলতি বছরের ১ থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৬০৩ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৭৫ জন। ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে ১ হাজার ২৮ জন। অন্যদিকে, এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৪৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ৬৩৭ এবং ঢাকার বাইরে ৭৯৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৩৩ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com