• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ সপ্তাহে হামে আক্রান্ত ৬৬ হাজার, মৃত্যু ৪৬৭

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৮:৪০
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৮:৪০

968555201

১০ সপ্তাহে হামে আক্রান্ত ৬৬ হাজার, মৃত্যু ৪৬৭

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশে ১ হাজার ৮৩ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৩ জনে, যার মধ্যে ৮ হাজার ৭৭২ জনের শরীরে নিশ্চিতভাবে এই রোগের সংক্রমণ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৫ মে সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৯ জন সন্দেহজনক এবং ১ জন নিশ্চিত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৭ জনে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত মৃতদের মধ্যে ঢাকা বিভাগ এবং ঢাকা জেলাতেই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে সন্দেহজনক মৃত্যু যথাক্রমে ৪ ও ৩ জন।

বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে দেশের হাসপাতালগুলোতে সর্বমোট ৫২ হাজার ৫৩০ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন, যার বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৮০০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৮১ জন রোগী।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, আক্রান্তের দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। এ বিভাগে এ পর্যন্ত মোট ৩১ হাজার১৬৩ জন হাম রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৭৫ জন সন্দেহজনক ও ৪৮ জন নিশ্চিত রোগী।

ঢাকায় ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৬৬ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৪৭৭ জন। ঢাকায় অদ্যাবধি মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৬ হাজার ৬৬ জন, মোট ভর্তি ২২ হাজার১৬৩ জন, সুস্থ ২০ হাজার ৪৪৯ জন এবং সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যু যথাক্রমে ১৮৪ ও ৫২ জন।

রোগী শনাক্তের দিক থেকে ঢাকার পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১০ হাজার ৬৫৮ জন রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০৩ জন সন্দেহজনক রোগী এবং নতুন কোনো নিশ্চিত রোগী মেলেনি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯৩ জন ভর্তি ও ২৩৭ জন ছাড়পত্র পেয়েছেন। চট্টগ্রামে অদ্যাবধি মোট নিশ্চিত রোগী ৬৬৭ জন, মোট ভর্তি ৯ হাজার ৮৩২ জন, সুস্থ ৯ হাজার ৪৩৭ জন এবং সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যু যথাক্রমে ৪৪ ও ১০ জন।

রাজশাহী বিভাগে এ পর্যন্ত মোট হাম রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ১৬২ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে ৮৫ জন সন্দেহজনক রোগী শনাক্তের পাশাপাশি ১ জনের সন্দেহজনক মৃত্যু হয়েছে, তবে নতুন কোনো নিশ্চিত রোগী পাওয়া যায়নি। রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৭৩ জন ভর্তি ও ৯৪ জন ছাড়পত্র পেয়েছেন। এ বিভাগে মোট নিশ্চিত রোগী ১ হাজার ১১২ জন, মোট ভর্তি ৫ হাজার৬৩ জন, সুস্থ ৫ হাজার ২ জন এবং সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যু যথাক্রমে ৮৩ ও ২ জন।

বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৫৭ জন সন্দেহজনক ও ৪ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন এবং ১ জনের সন্দেহজনক মৃত্যু হয়েছে। বরিশালে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জন ভর্তি ও ১৬২ জন ছাড়পত্র পেয়েছেন। এ বিভাগে মোট নিশ্চিত রোগী ২৫৪ জন, মোট ভর্তি ৫ হাজার ৪০৮ জন, সুস্থ ৪ হাজার ৬৯৬ জন এবং সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যু যথাক্রমে ৩৫ ও ১৯ জন।

খুলনা বিভাগে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত এবং সমসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, বিপরীতে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৩ জন। খুলনায় অদ্যাবধি মোট নিশ্চিত রোগী ২৫৪ জন, মোট ভর্তি ৪ হাজার ৫০৩ জন, সুস্থ ৪ হাজার ১৩২ জন এবং সন্দেহজনক মৃত্যু ২১ জন হলেও কোনো নিশ্চিত মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩ হাজার ৩৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং ১ জনের সন্দেহজনক মৃত্যু হয়েছে। সিলেটে গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ভর্তি ও ৭১ জন ছাড়পত্র পেয়েছেন। এ বিভাগে মোট নিশ্চিত রোগী ১৬৩ জন, মোট ভর্তি ২ হাজার ৯১৪ জন, সুস্থ ২ হাজার ৩৮৯ জন এবং সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যু যথাক্রমে ৫৪ ও ৩ জন।

ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত মোট ২ হাজার ৭৪৭ জন রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৮ জন সন্দেহজনক ও ১ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন, এবং ২ জনের সন্দেহজনক মৃত্যু হয়েছে। ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ২৮ জন ভর্তি ও ৫২ জন ছাড়পত্র পেয়েছেন। এ বিভাগে মোট নিশ্চিত রোগী ১৯৩ জন, মোট ভর্তি ২ হাজার ৪২০ জন, সুস্থ ২ হাজার ১৯৯ জন এবং সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যু যথাক্রমে ৪০ ও ২ জন।

রংপুর বিভাগে সবচেয়ে কম সংক্রমণ দেখা গেছে, যেখানে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৯১ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন, নতুন ভর্তি হয়েছেন ১৭ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১৫ জন। রংপুরে অদ্যাবধি মোট নিশ্চিত রোগী ৬৩ জন, মোট ভর্তি ৫৮৭ জন, সুস্থ ৪৯৬ জন এবং সন্দেহজনক মৃত্যু ৬ জন হলেও কোনো নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com