• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৭:৩৩
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৭:৩৩

96333296

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার প্রাণ গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এরপর ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকায় সেটি বিধ্বস্ত হয়। দীর্ঘ চেষ্টার পর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারীরা।

দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। হেলিকপ্টারটিতে থাকা ছয় যাত্রী ও দুজন ক্রু সদস্য সবাই প্রাণ হারিয়েছেন।

দুর্গম অঞ্চল হওয়ায় দুর্ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয় সেনা ও পুলিশ সদস্যদের। বাগান এলাকাটি ইন্দোনেশিয়ার একটি পাম তেল কোম্পানির মালিকানাধীন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com