• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খ্রিস্টানদের ধর্মযাজক পোপ ফ্রান্সিস আর নেই, প্রধান উপদেষ্টার শোক

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৩:৫৪
আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৩:৫৪

96000025 1

খ্রিস্টানদের ধর্মযাজক পোপ ফ্রান্সিস আর নেই, প্রধান উপদেষ্টার শোক

আন্তর্জাতিক ডেস্ক

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগুরু, রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে তিনি মারা যান। তথ্যটি নিশ্চিত করেছে ভ্যাটিকান। খবর বিবিসির।

ভ্যাটিক্যানের একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কথা জানানো হয়েছে। বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে তার বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বিবিসি বলছে, ইস্টার উদযাপনের পরদিনই মারা গেলেন এই ধর্মগুরু। আগের দিন রবিবারই তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছিলেন।

ভ্যাটিক্যানের টেলিভিশন চ্যানেলে কার্ডিনাল কেভিন ফারেল বলেন, গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে ইউনূস বলেন, পোপ ফ্রান্সিস ছিলেন বিশ্বশান্তি, সহমর্মিতা ও মানবাধিকারের প্রতীক। তার মৃত্যুর মধ্য দিয়ে মানবজাতি এক মহান আধ্যাত্মিক নেতাকে হারাল। বিভিন্ন ধর্মের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তিনি যে অবদান রেখেছেন, তা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হয়েছিলেন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত ১০০০ বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com