• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন বাহিনীকে অচল করার হুমকি ইরানের

প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৫:৩১
আপডেট: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৫:৩১

96000065

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন বাহিনীকে অচল করার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত
জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালালে মার্কিন বাহিনীকে ‘অচল’ করে দেওয়া হবে ও আরব উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানি সেনাবাহিনীর এই অভিজাত শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজায়ি এই হুমকি দেন।

ইরানের প্রভাবশালী এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য রেজায়ি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শেষ সময় ঘনিয়ে আসছে ও এই ‘জটিল পরিস্থিতি’ থেকে দেশটিকে উদ্ধার করার জন্য খুব বেশি সময় আর অবশিষ্ট নেই।

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, চলমান হামলার অংশ হিসেবে জায়নবাদী ও মার্কিন শত্রুরা ইসফাহানের কাভেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসনিক ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ স্টেশনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সংস্থাটি আরও জানায়, মধ্য ইরানের এসব স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া খুজেস্তান প্রদেশের খোররামশাহর বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইনেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com