• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দীর্ঘ প্রক্রিয়া শেষে রানির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ১:৫৩
আপডেট: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ১:৫৩

960002564 4

দীর্ঘ প্রক্রিয়া শেষে রানির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার সেন্ট জর্জ চ্যাপেলে তাকে সমাহিত করা হয়। খবর বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়েছে, রানির কফিন সমাহিত করার সময় প্রখ্যাত সংগীতজ্ঞ জোহান সেবাস্তিয়ান বাখের কম্পোজিশন বাজান বাদকেরা। পরে চার্চ অব ইংল্যান্ডের প্রধান আর্চবিশপ অব ক্যান্টারবুরি জাস্টিন ওয়েলবি রানির জন্য আশীর্বাদ জ্ঞাপন করেন।

আর্চবিশপ অব ক্যান্টারবুরি বলেন, ‘পৃথিবীতে শান্তিতে বসবাস করো; সাহসী হও, যা ভালো তা দৃঢ়ভাবে ধরে রাখো, মন্দের বদলে কারও মন্দ করো না; দুর্বল হৃদয়কে শক্তিশালী করো, দুর্বলদের সমর্থন করো, দুঃখীকে সাহায্য করো, সকল মানুষকে সম্মান করো, ভালোবাসা এবং প্রভুর সেবা করো, পবিত্র আত্মার শক্তিতে নিজেকে বলীয়ান করো।’

চার্চ অব ইংল্যান্ডের প্রধানের আশীর্বাদ শেষ হওয়ার পর দেশটির জাতীয় সংগীত গাওয়া হয়।

তার মৃত্যুর পরে ১১ দিনব্যাপী এ অন্ত্যেষ্টিক্রিয়া স্থানীয় সময় সোমবার শেষ হয়েছে। রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের সম্রাট নারুহিতো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২ হাজারেরও বেশি অতিথি যোগ দেন। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশনে রানির অন্ত্যেষ্টিক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়।

এই অন্ত্যেষ্টিক্রিয়ায় উল্লিখিত দেশগুলো ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, ভারত, ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল যোগ দিয়েছিল। কিন্তু রাশিয়া, আফগানিস্তান, মিয়ানমার, উত্তর কোরিয়া, সিরিয়ার মতো দেশগুলো এই আমন্ত্রণ পায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com