• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফোর্বস ৩০ আন্ডার ৩০’-এ সাত বাংলাদেশি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৬:১১
আপডেট: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৬:১১

966636 15

ফোর্বস ৩০ আন্ডার ৩০’-এ সাত বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সাময়িকী ফোর্বসের এশিয়ার ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন উদীয়মান তরুণদের মধ্যে ৭ বাংলাদেশি। সাময়িকীটি ২০১১ সাল থেকে এশিয়ায় প্রতি বছর ৩০ বছরের কম বয়সী ৩০ জন সেরা উদীয়মান তরুণের তালিকা প্রকাশ করে আসছে।

২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২৫ জন বাংলাদেশি বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় ফোর্বসের এ তালিকায় জায়গা করে নিয়েছিলেন।

এ বছর সাত বাংলাদেশি তিনটি ক্যাটাগরি— কনজিউমার টেকনোলজি, মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজিং এবং সোশ্যাল ইমপেক্টের সেরা-৩০ এ নাম লিখিয়েছেন।

কনিজিউমার টেকনোলজিতে জায়গা করে নিয়েছেন আজিজ রহমান ও দীপ্ত সাহা। মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজিং ক্যাটাগরিতে রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন। সোশ্যাল ইমপেক্টে জাহ্নবী রহমান, আনওয়ার সায়েফ এবং শ্রাবন তহুরা এ সম্মাননা অর্জন করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com