• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশের বর্তমান চিত্র , ইউ কে পার্লামেন্টে ‘আরলি ডে মোশন’ উত্থাপন

প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ১০:৫৩
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ১০:৫৩

9888969 5

বাংলাদেশের বর্তমান চিত্র , ইউ কে পার্লামেন্টে ‘আরলি ডে মোশন’ উত্থাপন

আরিফ মহফুজ, লন্ডন থেকে
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৃটিশ পার্লামেন্টে ‘আরলি ডে মোশন’ উত্থাপন করা হয়েছে এবং এ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। লেবার দলের এমপি ব্রিটিশ বাংলদেশী আপসানা বেগম। ‘আরলি ডে মোশন’ উত্থাপন করেন। এতে স্বাক্ষর করেন ১৫ জন এমপি এর মধ্যে সাবেক লেবার নেতা জেরেমি করবিনও রয়েছেন। সহ তবে ইচ্ছা করলে আরো এমপিরা এতে সাক্ষর করতে পারবেন ।
কোনো একটি নির্দিষ্ট ঘটনা সম্পর্কে পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করতে হাউস অব কমন্সের সদস্যরা ব্যবহার করেন বাক্যটি।
স্টুডেন্ট প্রটেস্টস ইন বাংলাদেশ’ শিরোনামের ওই মোশনে আপসানা বেগম বলেছেন- এই হাউস বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, বিশেষভাবে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক শিক্ষার্থী মারা গেছেন এবং আহত হয়েছেন নির্মম ভাবে -এটা খুবই ভয়াবহ ।
সেখানে তিনি বলেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা ব্যবস্থা নিয়ে রায় দিলেও বিক্ষোভে অংশ নেয়া বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না ।
তিনি আরো বলেছেন এই হাউস ব্রিটিশ পার্লামেন্টবিশ্বাস করে , তাদের প্রতি সহিংসতা, ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া, নানান দমনপীড়ন গ্রহণযোগ্য নয় এবং মানবাধিকারের বাধ্যবাধকতার সঙ্গে সাংঘর্ষিক।
বেসামরিক নাগরিকদের পরিণতি সম্পর্কে উদ্বিগ্নতা প্রকাশ করছেন আফসানা বেগম । আরলি ডে মোশন সমাবেশ , মত প্রকাশের স্বাধীনতা ও প্রতিবাদ করার অধিকার কার্যকর গণতন্ত্রের জন্য অবিচ্ছেদ্য ও মৌলিক অধিকার বলে মেনশন করা হয় ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com