• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃটিশ পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা ছিল জুয়ার অংশ নতুন বিতর্কের মুখে সুনাক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ৫:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ৫:৪৮

9658785

বৃটিশ পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা ছিল জুয়ার অংশ নতুন বিতর্কের মুখে সুনাক

আরিফ মাহফুজ,বিশেষ প্রতিনিধি লন্ডন
টোরি সরকারের প্রধান ঋষি সুনাক কর্তৃক জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বেরিয়ে এসেছে চককপ্রদ তথ্য। পার্লামেন্টের মেয়াদ পূর্ণ হওয়ার সুনাক কর্তৃক ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা ছিল তাঁর একজন সহযোগীর জুয়াতে বাজি অংশ , সম্প্রতি এমনি চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ।
এখবর প্রকাশের পর থেকে ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে নতুন বিতর্ক উঁকি মারছে ব্রিটিশ জনমনে ।
প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখ ঘোষণা করার তিন দিন আগে জুলাই মাসে নির্বাচন সংগঠিত হবে বলে ১০০ পাউন্ডের বাজি রেখেছিলেন ঋষি সুনাকের ঘনিষ্ঠ এক রাজনৈতিক সহযোগী। ঋষি সুনাকের ঘনিষ্ঠ এক রাজনৈতিক সহযোগীর নাম ক্রেগ উইলিয়ামস , তিনি ২০১৯ সালের নির্বাচিত এমপি। ক্রেগ উইলিয়ামস মন্টগোমেরশায়ার এবং গ্লিন্ডারে তার স্থানীয় নির্বাচনী এলাকায় বুকমেকার লাডব্রোকে এই জুয়ার বাজি ধরেন। এই অভিযোগ ওঠার পর থেকে তবে যুক্তরাজ্যের জুয়ার কমিশন ক্রেগ উইলিয়ামসের উপর তদন্ত শুরু করেছে সংবাদমাধ্যম গার্ডিয়ান গত সপ্তাহে ডাউনিং স্ট্রিট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছে। বাজি ধরার সময় অন্যায় সুবিধা অর্জনের জন্য কোনো গোপনীয় তথ্য ব্যবহার করা হলে তা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হয় বলে জানায় জুয়া কমিশন।
তবে জুয়া কোম্পানি লাডব্রোকস জানায় নির্বাচন সংক্রান্ত জুয়াটি ১০০ পাউন্ডে ৫/১ হিসাবে ৫০০ পাউন্ড জেতার সক্ষমতা সম্পন্ন ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়,
প্রতিক্রিয়া উইলিয়ামস বলেছেন , ” আমার উপর জুয়া কমিশনের তদন্ত নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কিছু সাংবাদিক আমার সাথে যোগাযোগ করেছেন। আমি বিষটি সম্পূর্ণ স্বচ্ছ হওয়ার জন্য পুরোপুরি সহযোগিতা করব। এটি একটি রুটিন অনুসন্ধান মাত্র তবে বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়া উত্তম। আমি চাই না এইসব প্রচারনা থেকে কোনও বিভ্রান্তি সৃষ্টি হোক।”
লেবার দলের একজন সাংসদ এর প্রতিক্রিয়ায় বলেছেন “এই অভিযোগগুলি বড়ই লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করেছে যুক্তরাজ্যের রাজনীতিতে। ঋষি সুনাকের মেরুদণ্ড বড়ই দূর্বল তা প্রমাণ বারেবারেই হয়েছে। ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে একেবারেই দুর্বল সেটাও প্রকাশ পেয়েছে। টোরি দলের বিভিন্ন ফিনান্সিয়াল কেলেঙ্কারির পরেও, এই ঘটনা প্রমাণ করে টোরিরা কিছুই শিখেনি। তাদের আরো পাঁচ বছর সময় দেওয়া হলে এই ধরনের বিশৃঙ্খলা অব্যাহত থাকবে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com