• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজার কাছে কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার দাবি মামদানির

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৫৪

9633332220

রাজার কাছে কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার দাবি মামদানির

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ব্রিটেনের রাজা চার্লসের কাছে বিতর্কিত কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। ব্রিটিশ সরকার ১৮০০ সালে ভারত থেকে মূল্যবান এই হীরাটি নিয়ে গিয়েছিল।

যুক্তরাষ্ট্রে রাজার রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিন বুধবার ৯/১১ স্মৃতিসৌধের এক অনুষ্ঠানে তার সঙ্গে মিলিত হন ভারতীয় বংশোদ্ভুত মেয়র মামদানি। রাজা চার্লস ও রানি কামিলার সঙ্গে সাক্ষাতের আগে মামদানিকে প্রশ্ন করা হয়েছিল, রাজার সঙ্গে সুযোগ পেলে তিনি কী নিয়ে আলোচনা করবেন। জবাবে তিনি বলেন, “আমি রাজার সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ পেলে সম্ভবত তাকে কোহিনূর হীরাটি ফেরত দেওয়ার জন্য উৎসাহিত করতাম।” তবে তিনি আরও জানান, সেদিনের অনুষ্ঠানে তার মূল লক্ষ্য ছিল সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো।

রাজা ও মেয়রের সাক্ষাতের সময় তাদের একে অপরের সঙ্গে হাসিমুখে হাত মেলাতে এবং সংক্ষিপ্ত কথা বলতে দেখা গেছে। তবে মামদানি শেষ পর্যন্ত রাজার কাছে সরাসরি হীরাটি ফেরত দেওয়ার বিষয়টি উত্থাপন করেছিলেন কি না, তা স্পষ্ট হওয়া যায়নি।

১০৬ ক্যারেটের এই বিশাল হীরাটি বর্তমানে টাওয়ার অফ লন্ডনে ব্রিটিশ রাজপরিবারের মুকুটের শোভা বাড়াচ্ছে। ইতিহাস অনুযায়ী, এই হীরার মালিকানা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে বিতর্ক চলছে। এটি মুঘল সম্রাট, ইরানের শাহ এবং শিখ মহারাজাদের হাত ঘুরে ১৮৪৯ সালে এক শান্তি চুক্তির মাধ্যমে মহারানি ভিক্টোরিয়ার কাছে হস্তান্তরিত হয়েছিল।

ভারত বারবার এই অমূল্য রত্নটি ফেরত দেওয়ার দাবি জানালেও তা সফল হয়নি। এটি ভারতে উৎপাদিত হলেও এর পরবর্তী ইতিহাস নিয়ে অনেক মিথ ও বিতর্ক রয়েছে। ভারত ছাড়াও আফগানিস্তান, ইরান ও পাকিস্তানও এই হীরার মালিকানা দাবি করে থাকে।

এদিকে মেয়রের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে ব্রিটিশ অভিবাসনবিরোধী দল ‘রিফর্ম ইউকে’। দলটির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, এই মন্তব্য রাজার প্রতি একটি অবমাননা। তিনি আরও বলেন, “এই সুন্দর হীরাটি বর্তমানে টাওয়ার অফ লন্ডনে প্রদর্শিত হচ্ছে এবং সেখানেই এটি থাকবে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com