• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লেবাননে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৯ হাজার নিহত

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১

লেবাননে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৯ হাজার নিহত

লেবাননে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৯ হাজার নিহত

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ৮ হাজার ৯২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ হাজার ৫৯৫ জন। লেবাননের জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সর্বশেষ গত মার্চ থেকে সংঘাত তীব্র হওয়ার পর লেবাননে ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৩৫৯ জন।

হতাহতদের ৯৪ শতাংশই লেবাননের নাগরিক। অন্যদের মধ্যে রয়েছে সিরীয়, ফিলিস্তিনি ও অন্যান্য দেশের নাগরিকেরা। নিহত ও আহত ব্যক্তিদের ৮৬ শতাংশ পুরুষ। প্রায় এক-চতুর্থাংশের বয়স ১৮ বছরের কম।

ইসরায়েলের একের পর এক হামলায় লেবাননের স্বাস্থ্যসেবা খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে অ্যাম্বুলেন্সকর্মীদের ওপর ১৮০টি হামলা হয়েছে। নিহত হয়েছেন ১৩৫ জন স্বাস্থ্যকর্মী। আহত হয়েছেন আরও ৪১৬ জন।

লেবাননে ইসরায়েলি হামলায় ৪০টি স্বাস্থ্যকেন্দ্র ও ১৮৪টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি হাসপাতাল। এর মধ্যে তিনটি হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ইসরায়েলিদের দাবি, তারা লেবাননে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এসব হামলায় ব্যাপকভাবে বেসামরিক মানুষের হতাহত হচ্ছেন। মার্চে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর, লেবাননেও হামলা জোরদার করেছে ইসরায়েলিরা।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com