দীর্ঘ লড়াই শেষে অবশেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইলেকট্রনিক পণ্য মেরামত আইন পাস করা হয়েছে। গত শুক্রবার নিউইয়র্কের সিনেটে বিলটি ৫৯-৪ ভোটে পাস হয়। পরে প্রতিনিধি পরিষদে এটি ১৪৫-০১ ভোটে পাস হয়। চূড়ান্ত আইনে পরিণত হওয়ার...
বিস্তারিত পড়ুন
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে আরও কয়েক হাজার মানুষ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। ইউক্রেন...
বিস্তারিত পড়ুন
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে রুশ তেল আমদানি নিষিদ্ধ করতে সম্প্রতি ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দীর্ঘ আলোচনার পর ব্রাসেলসে এ ব্যাপারে...
বিস্তারিত পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলার পর আমেরিকা ও ইউরোপ জোটবদ্ধ হয়ে রুশদের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে। প্রথম দিকে এই নিষেধাজ্ঞার ব্যাপারে এক হয়েছিল ইউরোপের বেশিরভাগ দেশ। কিন্তু এখন খোদ ইউরোপীয়...
বিস্তারিত পড়ুন
বিপরীত লিঙ্গের দু’জন মানুষের মধ্যে সমাজ, ধর্ম ও রাষ্ট্র স্বীকৃত সম্পর্কের নিবন্ধিত রূপই হলো বিয়ে। কিন্তু সমলিঙ্গেও বিয়ের খবর পাওয়া যাচ্ছে অহরহ। তা সে হোক ছেলেতে-ছেলেতে বা মেয়েতে-মেয়েতে বিয়ে। আবার...
বিস্তারিত পড়ুন
শারীরিকভাবে অসুস্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর মাত্র তিন বছর বাঁচতে পারেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তারই দেশের এক গোয়েন্দা কর্মকর্তা এ দাবি করেছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।...
বিস্তারিত পড়ুন
মহামারি করোনা ভাইরাসের কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর গতকাল রবিবার বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। গতকাল সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশন...
বিস্তারিত পড়ুন
ইসরায়েল বিরোধী কঠোর আইন পাশ হয়েছে ইরাকের পার্লামেন্টে। নতুন আইন অনুযায়ী, এখন থেকে কোনো ইরাকি নাগরিক ইসরায়েলে ভ্রমণ বা ইসরায়েলি কোনো নাগরিকের সাথে সম্পর্ক বা যোগাযোগ রাখতে পারবে না। সোশ্যাল মিডিয়ায়ও কোনো ইসরায়েলির সাথে যোগাযোগ রাখা নিষিদ্ধ করা হয়েছে এই আইনের মাধ্যমে। আইন ভঙ্গকারীকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। খবর আল জাজিরার। বৃহস্পতিবার (২৬ মে) ইরাকি পার্লামেন্টের ৩২৯ আসনের মধ্যে ২৭৫টি ভোট পেয়ে এই আইন পাশ হয়। সদ্য পাশ হওয়া আইনে বলা হয়েছে, দেশের ভেতর ও দেশের বাইরে যে সকল ইরাকি এবং রাষ্ট্রীয় কর্মকর্তারা আছেন, দক্ষিণ কুর্দিস্তান অঞ্চলে যারা আছেন, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানি, গণমাধ্যম, বিদেশি প্রতিষ্ঠান এবং এর কর্মীদের ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়া, ইসরাইলে ভ্রমণ করা এবং স্বাভাবিক সম্পর্ক গড়ার চেষ্টা করার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যে সকল ইরাকি ইসরাইলে ভ্রমণ করবে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে। যারা ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো রাজনৈতিক, অর্থনৈতিক অথবা সাংস্কৃতিক সম্পর্ক তৈরি, এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমেও সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে। মূলত, ভবিষ্যতে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল যাতে ইসরায়েলের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে দেশের জন্য ঝুঁকি না বাড়াতে পারে সেই লক্ষ্যেই এই আইন পাশ করা হয়েছে। তবে এই আইনের কারণে বিপাকে পড়েছে ইসরায়েলে কর্মরত একাধিক ইরাকি কোম্পানি ও শ্রমিক। এই আইনের আওতায় তারাও অন্তর্ভুক্ত হওয়ায় এখনও ইসরায়েলে কাজ চালিয়ে যাওয়া মানে আইন লঙ্ঘন। আর আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তি ঘোষণার পর সেখান থেকে সকল কার্যক্রম বন্ধ করতে হবে একাধিক কোম্পানিকে। ইরাকি পার্লামেন্টে এই আইনটি প্রস্তাব করে প্রভাবশালী শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদর। গত অক্টোবরের নির্বাচনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধিতা করে ইরাকি পার্লামেন্টে বেশি আসন জিতেছিল তার দল।
বিস্তারিত পড়ুন
কাশ্মীরের প্রখ্যাত স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতের রাজধানী দিল্লির একটি আদালত এ রায় দেন। বুধবার (২৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীদের অর্থ জোগান দেওয়ার একটি মামলায় ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিক ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতাকামীদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। ১৯৯৪ সালে সহিংসতা পরিত্যাগ করে সংগঠনটি। ৫৬ বছর বয়সী ইয়াসিন মালিক গত সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী সংগঠনের জন্য সদস্য সংগ্রহ, বেআইনিভাবে তহবিল সংগ্রহ, অপরাধমূলক ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে। এসব অপরাধে আদালতের কৌঁসুলি ইয়াসিন মালিকের মালিকের মৃত্যুদণ্ড চেয়েছিলেন। ভারতপন্থী কিন্তু কাশ্মীরের স্বায়ত্তশাসনের পক্ষের দলগুলোর জোট পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন (পিএজিডি) ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ডকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। এক বিবৃতে সংগঠনটি বলছে, ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া দুর্ভাগ্যজনক। এটি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় ধাক্কা। আমরা ভয় পাচ্ছি, এ রায় এই অঞ্চলের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলবে। এটি বিচ্ছিন্নতা ও বিচ্ছিন্নতাবাদী অনুভূতিকে আরও উস্কে দেবে। আদালত তার রায় দিয়েছে, কিন্তু এটি ন্যায়বিচার নয়। খবরে আরও বলা হয়, নয়াদিল্লির সন্ত্রাস-বিরোধী আদালতে রায় ঘোষণার পরপরই শ্রীনগরসহ কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছিল। বিচার চলাকালীন কাশ্মীরের স্বাধীনতাকামী এ নেতার পরিবার ও আইনজীবী বলেছেন, আদালতের রায় ন্যায্য নয়। ইয়াসিন মালিক নিজেও এ রায় প্রত্যাখ্যান করেছেন। নিজেকে একজন স্বাধীনতা সংগ্রামী বলে উল্লেখ করেছেন তিনি। গত সপ্তাহে তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর একটি বিবৃতি প্রকাশ করে জেকেএলএফ। এতে বলা হয়, ইয়াসিন মালিকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কল্পিত, বানোয়াট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে ইয়াসিনের পক্ষে আদালতের বিচারককে উদ্ধৃত করে বলা হয়, যদি আজাদি (স্বাধীনতা) চাওয়া একটি অপরাধ হয়, তবে আমি এই অপরাধ এবং এর পরিণতি মেনে নিতে প্রস্তুত। ২০১৯ সালে জেকেএলএফ নিষিদ্ধ হওয়ার পরপরই ইয়াসিন মালিককে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) একটি সন্ত্রাসী গোষ্ঠীকে তহবিল প্রদানের মামলায় গ্রেফতার করে। তার বিরুদ্ধে কাশ্মীরে ‘অশান্তির সময়’ নিয়ে আসার অভিযোগ তোলা হয়। এ ছাড়া ২০১০ ও ২০১৬ সালে সন্ত্রাসী কার্যকলাপ ও পাথর নিক্ষেপ করার জন্য পাকিস্তান থেকে তহবিল আদায়ের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। একই বছরের আগস্টে নয়াদিল্লি ভারত-শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। পরবর্তীতে একতরফাভাবে রাজ্যের একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিকে দুটি ফেডারেল নিয়ন্ত্রিত অঞ্চলে বিভক্ত করে। এ পদক্ষেপের পর অঞ্চলটির প্রধান রাজনৈতিক ও বিদ্রোহী নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। সূত্র: আল জাজিরা
বিস্তারিত পড়ুন
প্রতিবেশী ও গুরুতর প্রয়োজন রয়েছে এমন দেশ এবং দুর্বল দেশগুলোতে ভারত গম রপ্তানি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের গম রপ্তানি বিশ্ব বাণিজ্যের ১ শতাংশের কম এবং আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না।’ খবর বাসসের। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, মন্ত্রী বলেছেন যে ভারত গুরুতর প্রয়োজন রয়েছে এমন, বন্ধুত্বপূর্ণ ও ক্রেডিট লেটার রয়েছে এমন দেশগুলোতে গম রপ্তানির অনুমতি অব্যাহত রাখবে। গোয়েল বলেন, ‘এ বছর গম উৎপাদন ৭-৮ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা ছিল। কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে ফসল আগাম কাটতে হয়। উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি বলেন, ‘এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা যা উৎপাদন করছি তা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যথেষ্ট।’ মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক গমের বাজারে ভারত কখনই নিয়ন্ত্রক ছিল না এবং মাত্র দুই বছর আগে গম রপ্তানি শুরু করে। গত বছর ৭ এলএমটি গম রপ্তানি করা হয় এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর গত দুই মাসে বেশিরভাগ গম রপ্তানি করা হয়েছে।’ প্রসঙ্গত, গত ১৪ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সেদিন থেকে তাৎক্ষণিকভাবে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়।
বিস্তারিত পড়ুন উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com