• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা শাকিল

প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ৬:৫৩
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ৬:৫৩

98585696

অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা শাকিল

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী এজাহারনামীয় আসামি মো. শাকিল হোসেনকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

শাকিল হোসেন ঢাকা উত্তর সিটির (ধানমন্ডি) ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে ধানমন্ডি থানার ২৭ নম্বর রোডে মিনা বাজারের সামনে ও আশপাশ এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়।

এতে সাহেদ আলীসহ (২৭) অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়। এ বিষয়ে ভুক্তভোগীর ভাই শরিফ ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলায় শাকিল হোসেন এজাহারভুক্ত আসামি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com