• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১:৫১
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ১:৫১

96333258 1

গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে আজ ট্রাইব্যুনালকে অবহিত করতে পারে প্রসিকিউশন।

এদিন একই ট্রাইব্যুনালে অভ্যুত্থানের সময় চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জন হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০তম সাক্ষী জবানবন্দি দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনাসহ এ মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার ও এসি ইমরুল এখনো পলাতক রয়েছেন।

এছাড়া আজ রবিবার জুলাই অভ্যুত্থানে ফার্মগেট শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানিও রয়েছে। এ মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কেও ট্রাইব্যুনালকে অবহিত করবে প্রসিকিউশন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com