• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পালানোর সময় গ্রেফতার সাবেক বিচারপ‌তি মানিক(ভিডিও)

প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১:১৫
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১:১৫

পালানোর সময় গ্রেফতার সাবেক বিচারপ‌তি মানিক(ভিডিও)

জনতার আওয়াজ ডেস্ক
ভারত পলায়নের সময় আলো‌চিত সাবেক বিচারপ‌তি আবুল হোসেন মোহম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেফতার হ‌য়ে‌ছেন।

শুক্রবার (২৩ আগস্ট) রা‌তে সি‌লেটের কানাইঘাট উপ‌জেলার ডোন সীমান্ত থে‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ১৯ বি‌জি‌বির ডোনা ক‌্যা‌ম্প কমান্ডার না‌য়েক সু‌বেদার আবিদুর রহমান।

জানা গে‌ছে, শুক্রবার বিকা‌ল সা‌ড়ে ৪টার দি‌কে স্থানীয় আওয়ামী লীগ নেতা‌দের সহ‌যোগীতায় সি‌লেটের কানাইঘা‌টে এসে পৌঁছান বিচারপ‌তি শামসু‌দ্দিন মা‌নিক।

সেখা‌নে রাত ৯টা পর্যন্ত তি‌নি ছি‌লেন। রাত সা‌ড়ে ৯টার দি‌কে বি‌জি‌বির কা‌ছে খবর আসে চার-পাঁচজন লোক অবৈধভা‌বে সীমান্ত পা‌ড়ি দেওয়ার চেষ্টা কর‌ছে। খবর পে‌য়ে বি‌জি‌বির সদস‌্যরা এগি‌য়ে গে‌লে বা‌কিরা মা‌নিক‌কে রে‌খে পা‌লি‌য়ে যান। এসময় তা‌কে এক‌টি নৌকা থে‌কে গ্রেফতার করা হয়।

ভিডিও ঢাকা পোস্টের সৌজন্যে


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com