• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট ক্রোকের আদেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৭

96598520

সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট ক্রোকের আদেশ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ)-এর নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতির মাধ্যমে অর্জিত এসব স্থাবর সম্পদের দালিলিক মূল্য দেখানো হয়েছে প্রায় ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক এই মন্ত্রীর যুক্তরাজ্যের স্থাবর সম্পদগুলো ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তের জন্য দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তার মামলার ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়। তদন্তকারী সংস্থা জানিয়েছে, উদ্ধারকৃত নথিপত্র বিশ্লেষণ করে সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বিদেশে সম্পত্তি ক্রয়ের অসংখ্য মূল দলিল, চুক্তিপত্র, পেমেন্ট অর্ডার ও রসিদ পাওয়া গেছে। এসব নথির ভিত্তিতে যুক্তরাজ্যে অবস্থিত বিপুল স্থাবর সম্পদের তালিকা প্রস্তুত করা হয়।

ক্রোকের এই আবেদন করা হয়েছিল যাতে সম্পদগুলো অন্য কোথাও হস্তান্তর বা স্থানান্তর করা না যায়।

সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে বিদেশে তার বিপুল সম্পদ গড়ার তথ্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com