নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগে দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।
আটক দুজন হলেন- শেখ শহীদুল্লাহ বিল্পব ও সানোয়ার গাজী এবং তারা নিজেদের বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, এদিন বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে।












