• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকার ১৬ স্থানে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৯:২৩
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৯:২৩

966659852

ঢাকার ১৬ স্থানে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্পষ্টে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার (৩০ মে) এই কর্মসূচি পালন করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিস সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান।

এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের মতো এবছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে।

নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com