• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১০:৫৭
আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১০:৫৭

9659020

স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ ও সাধ্যের মধ্যে ফারাক থাকলেও, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা কাঙ্খিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব।’’

তিনি আরও বলেন, ‘‘এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক—সমাজের সমস্ত শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আমরা ভালো থাকব। খারাপকে দূরে ঠেলে দিয়ে সহ-অবস্থানের মাধ্যমে ভালো থাকার চেষ্টা করব।’’

প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে জানান, ‘‘বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের নির্বাচিত সরকার। রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে লক্ষ্য করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কর্মসংস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের জীবনমান উন্নয়নের জন্য আমাদের সরকার অক্লান্ত পরিশ্রম করছে।’’

আলোচনা সভায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, ‘‘তিনি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম অনিবার্য চরিত্র। তার লেখা প্রবন্ধ ‘একটি জাতির জন্ম’ আমাদের মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দলিল। প্রবন্ধটি ১৯৭২ সালের ২৬ মার্চ প্রকাশিত হয়েছিল এবং তা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘‘স্বাধীনতার লড়াই ও মুক্তিযুদ্ধের ইতিহাসের মূল্য উপলব্ধি করতে বিশ্বের যে দেশগুলো স্বাধীনতার সংগ্রাম করেছে, তারা একমাত্র এই উপলব্ধি করতে পারে। ১৯৭১ থেকে আজ পর্যন্ত সকল আন্দোলন ও সংগ্রামের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক একটি স্বাধীন, সার্বভৌম ও নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা।’’

আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সভাপতিত্বে, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু-এর সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

এছাড়া শিক্ষাবিদ অধ্যাপক ওয়াকিল আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামও আলোচনায় অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com