• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ বন্ধের দাবি জাতিসংঘের

প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১১:০৪
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১১:০৪

966623258

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ বন্ধের দাবি জাতিসংঘের

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে এ আইনের প্রয়োগ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। আজ শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে ভলকার টুর্ক বলেন, আমি উদ্বিগ্ন যে বাংলাদেশজুড়ে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও ভয় দেখাতে এবং অনলাইনে সমালোচনামূলক কণ্ঠস্বরকে স্তব্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, আমি কর্তৃপক্ষকে আবারও ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে অবিলম্বে স্থগিতাদেশ আরোপ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে এই আইনের বিধানগুলোকে ব্যাপকভাবে সংস্কারের আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১৮ সালের ১ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে এই আইনে দুই হাজারের বেশি মামলা হয়েছে। সর্বশেষ ২৯ মার্চ প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান এবং এর সম্পাদক মতিউর রহমান ও একজন আলোকচিত্রী সাংবাদিককে আসামি করে করা দুটি মামলার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব মামলা রয়েছে সেগুলো পর্যালোচনার জন্য একটি স্বাধীন বিচারিক প্যানেল গঠনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। তার ভাষ্যমতে, এই পর্যালোচনা করা হবে যেন অভিযুক্ত ব্যক্তিরা মুক্তি পান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com