• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লিগ নামে নতুন দলের আবেদন কী বলছেন ইসি সচিব

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৫:৫৬
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৫:৫৬

960000041

আওয়ামী লিগ নামে নতুন দলের আবেদন কী বলছেন ইসি সচিব

জনতার আওয়াজ ডেস্ক

উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি ‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কে এম আলী নেওয়াজ বলেন, আবেদনপত্রটি ইতোমধ্যে জারি শাখায় দাখিল করা হয়েছে।

ইসি সচিব বলেন, ওই ব্যক্তি নিজেকে দলটির সভাপতি দাবি করেছেন। আমরা যেকোনো আবেদন গ্রহণ করি, তবে আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামের ওই রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। দলের কার্যালয়ের ঠিকানায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করা হয়েছে। তবে সেখানে সড়ক বা বাড়ি নম্বর উল্লেখ নেই।

দল গঠনের তারিখ হিসেবে ২৪ মার্চ উল্লেখ রয়েছে। পাশাপাশি দলের যে কমিটি রয়েছে তার মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল সে বিষয়ে কিছু বলা হয়নি।

দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল রায় নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।

প্রসঙ্গত, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময় হবে। এরইমধ্যে ‘আওয়ামী লিগ’ নামে আবেদনপত্র জমা পড়ল ইসিতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com