• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামীকাল সিলেটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন দুই মন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৯:২১
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৯:২১

96000251

আগামীকাল সিলেটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন দুই মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

সিলেটে সোমবার (২০ এপ্রিল) হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানান সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।

সোমবার সকাল ১০টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট সদর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক স্কুলে ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মতবিনিময় সভায় জানানো হয়, ২০ এপ্রিল সিলেট জেলায় শুরু হতে যাচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। সিলেট জেলায় ৬ মাস থকে ৫ বছর কম বয়সী সব শিশুর জন্য এ টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। উক্ত ক্যাম্পেইনের আওতায় সিলেট জেলায় মোট ২৪৬১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ২,৪৪৯টি অস্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে। হাম

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, হাম একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। আমাদের লক্ষ্যমাত্রা ৬-৫৯ মাস বয়সী শিশু। সাধারণত এক জন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি, কাশির মাধ্যমে অতি দ্রুত ছড়ায়। হামের সংক্রমণের উপসর্গ দেখা দিতে ১০-১৪ দিন সময় লাগতে পারে। প্রাথমিক উপসর্গ সাধারণত জ্বর, কাশি, চোখ লালা হওয়া, সর্দি ইত্যাদি। জটিলতা গুলোর মধ্যে আছে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনফালাইটিস, অন্ধত্ব, বধিরতা ইত্যাদি। শিশুদের মধ্যে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি দেখা যায়। রুবেলা ও একটি ভাইরাস জনিত অত্যন্ত সংক্রামণ রোগ যা হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়। এই দুইটি রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে সঠিক সময়ে টিকা দিয়ে সুরক্ষিত করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com