• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরও ৫ করপোরেশনে নতুন প্রশাসক

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৫:৪৭
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৫:৪৭

96005

আরও ৫ করপোরেশনে নতুন প্রশাসক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের স্থানীয় সরকারব্যবস্থায় গতি আনতে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন- বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন; রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান; ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন; রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী; কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া এসব প্রশাসক সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক নির্ধারিত সম্মানি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

স্থানীয় সরকার বিভাগ জানায়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ফেব্রুয়ারিতে ছয়টি সিটি করপোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com