• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আশা করা হচ্ছে অচিরেই গোলাগুলি থামবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:২০
আপডেট: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:২০

960005 3

আশা করা হচ্ছে অচিরেই গোলাগুলি থামবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সরকারের যুদ্ধ হচ্ছে। এ কারণে মাঝে মাঝে আমাদের সীমান্তেও মর্টারশেল পড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশটির সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়েছে। আশা করা হচ্ছে অচিরেই গোলাগুলি থামবে।’

মঙ্গলবার (১৩ মঙ্গলবার) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজশাহীতে বিএমডিএ ভবনে দুই সাংবাদিকের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বরাবরই প্রতিবাদী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এখানকার একজন ডিআইজি ও একজন পুলিশ সুপারসহ অনেকেই শহীদ হয়েছেন। এতদিন পরে হলেও এ জাদুঘর নির্মাণ করায় একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পুলিশ কমিশনারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। স্বাগত বক্তব্য দেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com