জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী |সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভুলক্রমে ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন। তবে এটি একে -৪৭ না।
তিনি বলেন, ‘এয়ারপোর্টের প্রথম চেকিংয়ে কেন ধরা পড়ল না, সেটি খতিয়ে দেখা হবে। এজন্য আরো সতর্ক হতে বলা হয়েছে।’
সোমবার (৩০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আজকের মিটিং ছিল জুলাই-আগস্টের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে পালন করতে পারা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য।
আরেক প্রশ্নে তিনি বলেন, জুলাই-আগস্ট অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই।
নারীকে বিবস্ত্র করার ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে।












