• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না: ইসি সচিব

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৪৪

98885 3

ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না: ইসি সচিব

নিউজ ডেস্ক
ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বাজেট সমস্যার কারণে ইউরোপীয় ইউনিয়নের হেড অফিস সিদ্ধান্ত নিয়েছেন তারা নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কক্ষে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে সিইসি বরাবর একটি মেইল পাঠানো হয়েছে। সেই মেইলে তিনি উল্লেখ করেছেন যে, তারা গত জুলাই মাসের ৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের স্টেক হোল্ডারদের সঙ্গে সভা করেছেন। সেজন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, উনারা বলেছেন, একটি পূর্ণাঙ্গ টিম পাঠানোর বিষয়টি আর্থিক। ২০২৩-২০২৪ অর্থ বছরে যে বরাদ্দ, সেটা না থাকার কারণে তারা পর্যবেক্ষক পাঠাবে না। তবে, তারা পরবর্তীতে যোগাযোগ অব্যাহত রাখবেন।

নির্বাচন নিয়ে কোন শঙ্কার কথা চিঠিতে উল্লেখ আছে কিনা এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, চিঠিতে এই জাতীয় কোনো শব্দের উল্লেখ নাই। বাহিরে যদি একটি কথার সাথে ডালপালা মিলিয়ে কেউ যদি বলে থাকে…।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com