• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত: আসিফ মাহমুদ

প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০৬
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০৬

96666632

ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত: আসিফ মাহমুদ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ছাত্র-জনতা বুলডোজার দিয়ে ভাঙার পর বিষয়টি নিয়ে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে তিনি বলেন, ‘খুনি হাসিনার বাংলাদেশবিরোধী, গণঅভ্যুত্থানবিরোধী বক্তব্য যেই গণক্ষোভের জন্ম দিয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে ৩২ নম্বরে।’

তিনি আরও বলেন, ‘সরকার কী করবে? খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাইয়ের সেই ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে? ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত।’

এর আগে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com