• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উত্তরা ১৮ নম্বর সেক্টরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৭:২৪
আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৭:২৪

963332541

উত্তরা ১৮ নম্বর সেক্টরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
উত্তরা ১৮ নম্বর সেক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (উষা) উদ্যোগে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে অনুষ্ঠিত রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে (রুয়াপ) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রুয়াপ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় রুয়াপের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন রুয়াপ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে সবুজ বনায়ন এলাকা ও রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, একটি দেশের মোট ভূমির প্রায় ৩০ শতাংশ সবুজ বনায়নের আওতায় থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে দেশে বনায়নের পরিমাণ ৭-৮ শতাংশে নেমে এসেছে। রাজধানী ঢাকায় এর পরিমাণ আরও কম। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে। এ লক্ষ্য অর্জনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

এ সময় রুয়াপবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবির বিষয়েও বক্তব্য রাখেন ও সমাধানের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসএম আমিনুল ইসলাম, মোহাম্মদ হানিফ, মুহাম্মদ জানে আলম চৌধুরী, কৃষিবিদ ড. আব্দুল মালেক তালুকদার, খুরশিদ আক্তার ময়না, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমাস উদ্দিন, আহ্বায়ক মো. আমান ভূঁইয়া প্রমুখ।

আলোচনাসভায় উত্তরা সেক্টর-১৮ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (উষা) পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়। পরে এলাকায় একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে তারা ‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ স্লোগান দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com