• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুর সিটিতে: ইসি আলমগীর

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ৩:৫৪
আপডেট: সোমবার, ২২ মে, ২০২৩ ৩:৫৪

9854

উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুর সিটিতে: ইসি আলমগীর

নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুর সিটি করপোরেশনে। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে।

সোমবার (২২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, উপমহাদেশে যত ভোট হয়, সেসব ভোটের চেয়ে গাজীপুরের ভোট সর্বশ্রেষ্ঠ হবে। গাজীপুরের ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। ভোটে অনিয়ম হলে গাইবান্ধার চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে গাড়ি ভাঙচুরের প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

আরপিও সংশোধনের বিষয়ে ইসি আলমগীর বলেন, নির্বাচন চলাকালীন অনিয়ম পেলে ইসি অথবা রিটার্নিং কর্মকর্তা অথবা প্রিজাইডিং কর্মকর্তা তার কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারেন। আগে আইনে ইসির যে সুযোগ-সুবিধা ছিল, তা এখনও আছে। আগের সুযোগ-সুবিধার সঙ্গে আরও কিছু যুক্ত করে আমরা আরপিও সংশোধনের জন্য পাঠিয়েছিলাম। আরপিও সংশোধনের বিষয়টি এখনও আমাদের কাছে আসেনি। আমরা হাতে পেলে বিস্তারিত জানাব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com