• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এডিসি হারুন দোষী হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে: ডিবি প্রধান

প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪৪
আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪৪

968596 1

এডিসি হারুন দোষী হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে: ডিবি প্রধান

নিউজ ডেস্ক

ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে বেধড়ক মারধর করার বিষয়টি প্রমাণিত হলে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবি প্রধান সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

একজন সাংবাদিক ডিবি প্রধানকে প্রশ্ন করেন, ডিএমপির রমনা বিভাগের এডিসি হারুন অর রশীদ দুজন ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে পিটিয়েছেন। বেধড়ক মারপিট করেছেন। তারা গুরুতর আহত হন। এ বিষয়ে ডিএমপি কোনো ব্যবস্থা নেবে কি না?

জবাবে ডিবি প্রধান বলেন, ‘ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন। এটি তদন্ত করা হবে, তদন্তে এডিসি দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com