• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ২:৫৮
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ২:৫৮

9635896

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।


সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা নয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে যাওয়া দুই সিনিয়র সচিব হলেন মো: মনজুর হোসেন ও মো: মশিউর রহমান।

এছাড়া অবসরে পাঠানো সাত সচিব হলেন মো: সামসুল আরেফিন, মো: মিজানুর রহমান, মো: আজিজুর রহমান, মো: নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন বলে বিবেচনা করেছে।

সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসর প্রদান করা হয়েছে।

তবে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com