• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কনস্যুলার কোর ইন বাংলাদেশের নতুন কমিটি গঠিত

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:১১
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:১১

96665239

কনস্যুলার কোর ইন বাংলাদেশের নতুন কমিটি গঠিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

রাজধানীর গুলশান ক্লাবে গত রবিবার কনস্যুলার কোর ইন বাংলাদেশ-এর সাধারণ সভায় নতুন কমিটির সদস্যরা। ছবি: সংগৃহীত
কনস্যুলার কোর ইন বাংলাদেশের (সিসিবি) ১৬তম বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে।

রবিবার (৫ এপ্রিল) রাজধানীর গুলশান ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

সিসিবির বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পোল্যান্ড প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল এবং সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রেশাদুর রহমান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে রাজধানীর কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। মঙ্গোলিয়া কনস্যুলেটের অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট সাইপ্রাস প্রজাতন্ত্রের অনারারি কনসাল শাহাব সাত্তার এবং পর্তুগালের অনারারি কনসাল সাখাওয়াত হোসেন। সেক্রেটারি ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের অনারারি কনসাল কাজী শাহ মুজাক্কার আহমদুল হক ইশমাম ও ট্রেজারার ঢাকায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন ভানুয়াতু প্রজাতন্ত্রের অনারারি কনসাল ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ; গ্রিসের অনারারি কনসাল জেনারেল ফারুক হাসান; লাও পিডিআরের অনারারি কনসাল জেনারেল আরিক মোর্শেদ; উরুগুয়ে ওরিয়েন্টাল প্রজাতন্ত্রের অনারারি কনসাল মোস্তফা কামরুস সোবহান এবং ইসোয়াতিনি রাজত্বের অনারারি কনসাল মোর্শেদুল আলম চাকলাদার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com