• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কলেজ শিক্ষার্থী রিজয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৩:৫৯
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৩:৫৯

কলেজ শিক্ষার্থী রিজয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন।

নিজস্ব নকশা ও সম্পূর্ণ নিজ হাতে তৈরি করা এই গো-কার্টটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী গভীর আগ্রহ দেখান। শুধু দেখেই ক্ষান্ত হননি, বরং শিক্ষার্থীর এই সৃজনশীল কাজকে উৎসাহিত করতে নিজেই গাড়িটি চালিয়ে দেখেন। এতে উপস্থিত সবার মধ্যেই এক ধরনের উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী গাড়িটির বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেন। এর কাঠামো, ব্যবহৃত ইঞ্জিনের ধরন এবং নকশার বিস্তারিত বিষয়ে আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরাও উপস্থিত ছিলেন।

গো-কার্টটির নির্মাতা রিজওয়ান রশিদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তার উদ্ভাবনী চিন্তা ও হাতে-কলমে কাজ করার দক্ষতার প্রশংসা করেন তিনি। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক শিক্ষার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন।

রিজওয়ান রশিদের তৈরি এই গো-কার্টটি আকারে ছোট এবং ওজনে তুলনামূলক হালকা। স্থানীয়ভাবে সংগৃহীত ধাতব ফ্রেম ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছে এবং এতে একটি ছোট ইঞ্জিন সংযুক্ত রয়েছে, যা স্বল্প ব্যয়ে একটি কার্যকর রেসিং কার তৈরির উদাহরণ হিসেবে ধরা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com