• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাল সকালের মধ্যে পরিশোধ করা হবে শ্রমিকদের বকেয়া বেতন’

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৮:০২
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৮:০২

985589

কাল সকালের মধ্যে পরিশোধ করা হবে শ্রমিকদের বকেয়া বেতন’

জনতার আওয়াজ ডেস্ক
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাভারের পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, আজ (বুধবার) রাত কিংবা আগামীকাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। ইতোমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।

শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। শ্রম সংশ্লিষ্ট না এমন অনেকেই অনুপ্রবেশকারী হিসেবে এই অসন্তোষ ছড়াচ্ছেন।

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে জানানো হয়েছে ৪০ থেকে ৬০টি কারখানা এখন বন্ধ আছে। ১০ থেকে ১৫ ভাগ অর্ডার সাময়িক সময়ের জন্য অন্য জায়গায় চলে গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com