• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কৃষি মন্ত্রণালয়ের তলবের নোটিশ মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী: ডিআরইউ

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৪:৩৪
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৪:৩৪

9668958

কৃষি মন্ত্রণালয়ের তলবের নোটিশ মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী: ডিআরইউ

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দফতর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নিজস্ব প্রতিবেদক কাওসার আজমকে সংবাদ প্রকাশের জেরে কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির তলবের ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ।

রবিবার (১০ মার্চ) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন কার্যনির্বাহী কমিটির পক্ষে কৃষি মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কর্তৃক কাওসার আজমসহ বাংলা নিউজ ২৪ ডটকমের আরেক প্রতিবেদককে তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নোটিশের ঘটনায় এ নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, প্রতিবেদন প্রকাশের জেরে গঠিত তদন্ত কমিটি কোনো রিপোর্টারকে এভাবে তলব করতে পারে না। তারা কর্তৃপক্ষ বা আদালত নন। এটি অগ্রহণযোগ্য। ‘গত ১৩ ফেব্রয়ারি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘বই না ছাপিয়েও সাড়ে ৮ লাখ টাকা লোপাট’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় ৫ মার্চ এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে। আজ মঙ্গলবার সকাল ১১টায় খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিসের কার্যালয়ে তদন্ত কার্যক্রমে হাজির হতে নোটিশ দেয়া হয়। তদন্ত কমিটির প্রধান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) ড. শাহ্ মো: হেলাল উদ্দীনের সামনে ‘প্রয়োজনীয় তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’ মর্মে নোটিশে উল্লেখ করা হয়।

কাওসার আজম জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যা সরেজমিনে গিয়ে ফাইলপত্র ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ বা কথা বললেই প্রমাণ মিলবে।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, কোনো সাংবাদিক তার প্রতিবেদনের সোর্স প্রকাশে বাধ্য নন। ২০২২ সালের ২৩ অক্টোবর উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সাংবাদিককে তার সংবাদের উৎস (সোর্স) প্রকাশ না করার ক্ষেত্রে আইন সুরক্ষা দিয়েছে বলে মহামান্য হাইকোর্টের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ ৫১ পাতার রায়ে এ পর্যবেক্ষণ দেন।

নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিক কাওসার আজমসহ বাংলা নিউজ ২৪ ডটকমের আরেক প্রতিবেদককে সংবাদ প্রকাশের জেরে কৃষি তথ্য সার্ভিসের কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। কৃষি মন্ত্রণালয়ের এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী। অবিলম্বে এ নোটিশ প্রত্যাহারের দাবি জানান ডিআরইউ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com