• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার করা যাবে না : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ২:১৮
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ২:১৮

9852

কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার করা যাবে না : পররাষ্ট্র উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার করা যাবে না। সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব ধর্মের মানুষ বাংলাদেশের নাগরিক। কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার করা যাবে না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সরকার সেটা বিচারের আওতায় আনবে।

‘যে কদিন দেশে সরকার ছিল না, তখন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা আমরা স্বীকার করি। তবে সে অপরাধের শাস্তি হবে’, যোগ করেন মো. তৌহিদ হোসেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। সারা দেশে যেনো কোথাও কেউ অপরাধ করার সাহস না পায়। সেই ব্যাপারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com