• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিতে সুশীল সমাজের কাজ গুরুত্বপূর্ণ: পিটার হাস

প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ১০:৩৮
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ১০:৩৮

96632564 1

ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিতে সুশীল সমাজের কাজ গুরুত্বপূর্ণ: পিটার হাস

ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিতে এবং নির্যাতনসমূহ তুলে ধরতে সুশীল সমাজের কাজ অত্যাবশ্যকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর অফিস পরিদর্শন করে পিটার ডি হাস এমন মন্তব্য করেছেন। তাছাড়া, সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার ও মানবাধিকার সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়ায় যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত আসককে অভিনন্দন জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে মানবাধিকার সংগঠনটি। তাছাড়া ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজ থেকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত কর্তৃক আসক এর অফিস পরিদর্শনের কয়েকটি ছবি পোস্ট করে দূতাবাস ইংরেজিতে লিখেছে:

“রাষ্ট্রদূত হাস বাংলাদেশে আইন ও সালিশ কেন্দ্রের আইনি সহায়তা পরিষেবা এবং মানবাধিকার পর্যবেক্ষণ সম্পর্কে জানার জন্য সংস্থাটির সাথে দেখা করে সম্মানিত। সারা বিশ্বে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিতে এবং নির্যাতনসমূহ তুলে ধরতে সুশীল সমাজের কাজ অত্যাবশ্যকভাবে গুরুত্বপূর্ণ।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com