• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় তদন্তে আরও পাঁচ কার্যদিবস সময় লাগবে

প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২৩
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২৩

987774

ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় তদন্তে আরও পাঁচ কার্যদিবস সময় লাগবে

নিউজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় ডিএমপির গঠন করা তদন্ত কমিটি আরও পাঁচ কার্যদিবস সময় চেয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি মিডিয়া সেন্টারে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ‘গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের তিন নেতাকে যে মারধরের ঘটনাটি ঘটে, এ ঘটনায় কারা দায়ী, কারা এই ঘটনা ঘটিয়েছে এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একজন উপ পুলিশ কমিশনারের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি তারা কাজ শুরু করে এবং তাদেরকে তদন্ত শেষ করে রিপোর্ট দেওয়ার জন্য দুই কার্যদিবসের সময় দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে দুই কার্যদিবস সময় পাড় হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে এবং এ ঘটনায় কারা কারা জড়িত, এডিসি হারুন ছাড়াও পুলিশের যেসব সদস্য থানায় ছিল তাদের কি ভূমিকা ছিল বা ঘটনা যেখান থেকে শুরু, বারডেম হাসপাতাল সেখানে কারা কারা ছিল, সব বিষয়ই পূর্ণাঙ্গভাবে তদন্তে আসার জন্য একটু সময়ের প্রয়োজন। যার কারণে তদন্ত কমিটি আরও পাঁচ কার্যদিবস তদন্তের সময় বাড়ানোর জন্য কমিশনার মহোদয়ের কাছে আবেদন করে। এই আবেদনের প্রেক্ষিতে কমিশনার মহোদয় তাদেরকে আরও পাঁচ কার্যদিবস তদন্ত করার জন্য সময় বর্ধিত করেছে।’

ফারুক হোসেন বলেন, ‘আমরা আশা করি, আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে এই গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত কার্যক্রম শেষ করে কমিশনার মহোদয়ের কাছে রিপোর্ট পেশ করবেন। এই রিপোর্টের আলোকে যারা দায়ী থাকবে তাদেরকে অবশ্যই যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আইনগত সেই ব্যবস্থা কমিশনার মহোদয় নিবেন।’

এ দিকে গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে নির্যাতন করার অভিযোগ উঠে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদের বিরুদ্ধে। ঘটনার পরদিন ডিএমপি সদর দফতরের উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) আবু ইউসুফকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাঁদেরকে দুই কার্যদিবস অর্থাৎ গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com