• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়বে: ওবায়দুল কাদের

প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৫৭
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৫৭

96625875

জাতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়বে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে’। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সংসদের উপনির্বাচনগুলোতে ভোটারের উপস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। বিএনপি এক হিসাব তুলে ধরে বলেছে উপনির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি পাঁচ শতাংশের বেশি হয়নি। এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও বানোয়াট। হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নির্লজ্জ মিথ্যাচার করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, সবগুলো উপনির্বাচনে ২৫ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন। শীত ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা ভোট দিতে এসেছিলেন। এমনকি ঠাকুরগাঁও-৩ আসনে ভোটার উপস্থিতি ছিল ৪৫ শতাংশের মতো। উপনির্বাচনে যেহেতু সরকার পরিবর্তনের কোনো বিষয় থাকে না, সেহেতু জাতীয় নির্বাচনের তুলনায় এটা নিয়ে ভোটারদের আগ্রহ কম। স্পষ্ট বলা যায়, জাতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে। মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে জাতীয় নির্বাচনে ভোট দেবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com