• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় সংসদ নির্বাচন কোন দলের কতজন প্রার্থী?

প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ৩:২৭
আপডেট: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ৩:২৭

787848

জাতীয় সংসদ নির্বাচন কোন দলের কতজন প্রার্থী?

নিউজ ডেস্ক
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন, এদিন বিকেল ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের জন্য ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেখানে মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৩০৩ (পাঁচটি আসনে ২জন করে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ) জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ৩০৪ জন (১৮টি আসনে ২জন করে প্রার্থী দিয়েছে জাপা), তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ১৫১, বাংলাদেশ কংগ্রেস (ডাব) ১১৬, জাকের পার্টি (গোলাপ ফুল) ২১৮, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৯১, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ১৪২, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ৩৪, ইসলামী ঐক্যজোট (মিনার) ৪৫, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ৩৯, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি (হাতুড়ী) ৩৩, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা) ৪৭ ও ৩শ আসনে স্বতন্ত্র ৭৪৭ জন।
এদিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৭ পর্যন্ত সময় থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। এছাড়া প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণা চালাতে পারবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com