• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাইয়ের রক্তমাখা পতাকা হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আজিজুরের

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১২:৩০
আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১২:৩০

জুলাইয়ের রক্তমাখা পতাকা হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আজিজুরের

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
মাথায় গুলির ক্ষত। শরীরের বিভিন্ন স্থানে ৩৬টি বুলেট ও স্প্লিন্টারের আঘাতের চিহ্ন। জুলাই আন্দোলনের সময় গুরুতর আহত অবস্থায় মাথার রক্ত বন্ধ করতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, সেই পতাকা রক্তে ভিজে গিয়েছিল। সেই রক্তমাখা পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শেখ আজিজুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সে সময় আজিজুর সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত তাহসিন, বন্ধুদের গল্প শোনানোর অপেক্ষা
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত তাহসিন, বন্ধুদের গল্প শোনানোর অপেক্ষা
এ সময় প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে আজিজুরের দুঃখ-কষ্টের কথা শোনেন। তার আহত হওয়ার ঘটনা, লেখাপড়া, বর্তমান জীবনযাপন এবং সিএনজি চালিয়ে শিক্ষাজীবনের খরচ চালানোর বিষয়সহ তার চিকিৎসার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন আজিজুর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পেরে আমি আনন্দিত ও আবেগাপ্লুত। প্রধানমন্ত্রী আমার কষ্টের কথা শুনেছেন এবং আমার খোঁজখবর নিয়েছেন। এটিকে জীবনের স্মরণীয় একটি মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।

আজিজুর আরও বলেন, পতাকাটি প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়ার খুব ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।

আজিজুর সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com