• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই শহীদ বেওয়ারিশ লাশ শনাক্তে কাজ করবে বিদেশি এক্সপার্ট

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৯:৫১
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৯:৫১

965874596 15

জুলাই শহীদ বেওয়ারিশ লাশ শনাক্তে কাজ করবে বিদেশি এক্সপার্ট

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রায়েরবাজার কবরস্থানে বেশ কিছু জুলাই শহীদকে কবর দেওয়া হয়েছে। তাদের ডিএনএ পরীক্ষা নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছিল বেওয়ারিশ লাশ চিহ্নিত করার জন্য। ওইখানে আমরা বিদেশি এক্সপার্ট দিয়ে ল্যাব করবো, এখানে বিদেশি এক্সপার্ট এসে কাজ করবেন।

তিনি বলেন, এ বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। রায়েরবাজারে ১০০ জনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের পরিচয় বের করা একটা বড় ইস্যু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

প্রেস সচিব জানান, অন্যান্য আলোচনার মধ্যে বননীতি যেটা ১৯৮৪ সালে ছিল, সেটা পরিবর্তন করা হবে। সিদ্ধান্ত হয়েছে যে কোন বনের ভেতরে বিদেশি প্রজাতির গাছ লাগান যাবে না। এটার সঙ্গে কাঠ আমদানি বাড়ানো হবে যাতে বাংলাদেশের বন বা গাছের ওপরে বেশি ভার না পড়ে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com